সকালে আদালতে যাবেন খালেদা

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ পূর্বাহ্ণ

khজিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে আদালতে যাবেন।

সকাল সাড়ে ৯টায় গুলশানের কার্যলয় থেকে বের হয়ে আদালতের দিকে রওনা হবেন তিনি।

বিএনপির মিডিয়া উইংসের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খালেদার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন পর্যাপ্ত নিরাপত্তা পেলে খালেদা জিয়া রোববার আদালতে যাবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দিনের পর দিন হাজিরা না দেওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি বিচারক খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আজ হাজিরা শুনানির দিন ধার্য রয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G