আজ কামারুজ্জামানের চূড়ান্ত রায়

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৯:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৫ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

indexমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউয়ের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আজ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

শুনানি শেষে রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। রোববার সকাল পৌনে ১০টায় এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আদালতে আসামিপক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G