বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী…

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৫:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

ইয়াসীন পাভেল, প্রতিক্ষণ ডট কম.

image_77287.rain-water-harvesting1_result“বৃষ্টি” বাঙালীর জীবনে স্মৃতিকাতরতার এক আশ্চর্য উপাদান। সেই মধ্যযুগে মহাকবি কালিদাসের মেঘদূত কিংবা রবিঠাকুরের বর্ষাবন্দনা থেকে শুরু করে হালের হূমায়ুন আহমেদের লেখায় বৃষ্টি আসে প্রাণের বন্যা নিয়ে। বৃষ্টি মানেই যেন ছোটবেলা, গ্রামের পথ, মায়ের কোলের মধুময় ওম।

অনেকদিন পর শহরে বৃষ্টি নেমে এলে মনে প্রশ্ন জাগে, কতোদিন পর আজ বৃষ্টি হলো! কতোদিন! কতো কথা মনে পড়ে, কতো স্মৃতি!

চৈত্রের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশেই ছিলো প্রচণ্ড তাপদাহ। দিনের বেলা সূর্যের তাপ আর রাতে ভ্যাপসা গরমে হাঁসপাস করছিলো মানুষ।

বিশেষ করে রাজধানীতে ইট-কংক্রিটের কারণে দিনের মতো রাতেও তাপমাত্রা থাকতো প্রায় অপরিবর্তিত। ভোর রাত ছাড়া প্রায় সারা দিনরাত্রি নগরবাসীর জীবন ছিল গরমে ওষ্ঠাগত। প্রকৃতির এমন রুদ্ররূপ ঢাকাসহ আশপাশের এলাকার মানুষের শান্তি কেড়ে নিয়েছিল। আর এই গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি নগর জীবনে এনে দিয়েছে একরাশ প্রশান্তি।

গত সপ্তাহের মঙ্গলবার দেশের বেশকিছু স্থানে প্রকৃতির আশীর্বাদ হয়ে বৃষ্টি নামার খবর আসলেও রাজধানীর আকাশ ছিল নির্বিকার। অবশেষে বুধবার সকালে রাজধানীতে ক্ষণিকের জন্য শীতল বাতাস বইয়ে ঝমঝম করে নামে বৃষ্টি। বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। এরপর সন্ধ্যা থেকেই মুষল ধারে বৃষ্টি নামে রাজধানীতে। ঝড়ো বাতাসের সঙ্গে প্রথমে কিছুক্ষণ ছিল দাপুটে শিলাবৃষ্টি।

এদিকে আজ সোমবার রাতেও ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শোমবার রাতে দেশের বিভাগীয় কয়েকটি শহরের সঙ্গে ঢাকায় বৃষ্টিপাতের জোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে স্বাভাবিক লঘুচাপ।

এর ফলে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

অপরদিকে অ্যাকু ওয়েদার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সোমবার রাতে ঢাকার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টিপাতেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G