কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ নিহত

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

jammu_kashmirঢাকা: জম্মু ও কাশ্মীরের তিনটি পৃথক স্থানে সোমবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে নিহত হয়েছেন তিন ভারতীয় পুলিশ সদস্য।

একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানিয়েছে, চার ঘণ্টার মধ্যে সোমবার এই তিন হামলার ঘটনা ঘটে।

প্রথম হামলাটি হয় বারামুল্লা জেলার পাট্টানে। এতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। গোলাম মুস্তফা নামে পুলিশের এক উপপরিদর্শকে টহলে থাকা অবস্থায় গুলি করে সন্ত্রাসীরা।

এর আগে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিন পুলিশ সদস্য। এর মধ্যে একজন হেড কনস্টেবল ও দুজন কনস্টেবল।

এছাড়া পুলওয়ানা জেলার ত্রালে সবশেষ হামলাটি হয় ।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G