বিকালে আ.লীগের বৈঠক

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৯:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ পূর্বাহ্ণ

full_1037660273_1414159530আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের কৌশল ও কর্মপন্থা ঠিক করতে ক্ষমতাসীন আাওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকদের সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসছেন দলটি জ্যেষ্ঠ নেতারা।

বৈঠকে নির্বাচনী টিমগুলোর পাশাপাশি আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার নিয়ন্ত্রণাধীন ওয়ার্কি ফোর্স টিমকে কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানান, সহ-সম্পাদকদের নিয়ে বিভিন্ন সময়ে দলের মধ্যে নেতিবাচক মনোভাব থাকলেও কয়েকজন কেন্দ্রীয় নেতা পরামর্শে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর সর্বশেষ আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদকদের সঙ্গে বসছেন তারা।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G