ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষার কৌশল…

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

1EUSD3Dবর্তমানে অনলাইনে ঝুঁকির বিষয়টি বেড়ে যাচ্ছে এবং অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ব্যবহারকারীদের এই উদ্বেগ দূর করতে এবং ফেসবুকে ব্যক্তিগত গোপনীয় বিষয়গুলো অধিক সুরক্ষিত রাখার সুবন্দোবস্তের লক্ষ্যে নতুন প্রাইভেসি বিষয়ক নির্দেশিকা (প্রাইভেসি গাইডলাইনস) উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের জটিল প্রাইভেসি সেটিংস বিষয়টিকে আরও সহজ করে ফেসবুকের প্রাইভেসি বেসিকস পোর্টালে প্রকাশ করেছে তাঁরা। ফেসবুকের নতুন এই প্ল্যাটফর্মটি ব্যাবহারকারীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নিরাপদ ও সুরক্ষিত থাকতে সুবিধা দেবে। খবর দ্য ইন্ডিপেন্ডেটের।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ফেসবুকের এই পোর্টালে নতুন করে তৈরি করা ১১টি ভিজুয়াল ও ইন্টারঅ্যাকটিভ নির্দেশিকা রয়েছে যাতে কীভাবে ফেসবুকে তথ্য সুরক্ষিত রাখা যায় বা তথ্য চুরি করার বিষয়টি টের পাওয়া যায়।

এখানকার ‘হাউ টু কিপ ইয়োর অ্যাকাউন্ট সিকিউর’ বিভাগে গেলে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড তৈরি, সন্দেহজনক কার্যক্রম শনাক্তকরণ এবং অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় বিষয়গুলোর তথ্য পাওয়া যাবে।

ফেসবুকের নতুন এই কনটেন্ট ও নতুন করে সাজানো নির্দেশিকাটি এখন ৪০টি ভাষায় দেখা যাচ্ছে। এ ছাড়াও ফোন, ট্যাব ও কম্পিউটার থেকে সহজে তা দেখাও যাচ্ছে। এই নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে সেটিংসগুলোতে গিয়ে পরিবর্তনগুলো দেখে নেওয়া যাবে। যাঁরা বাংলায় এই পোর্টালটি ব্যবহার করতে চান তাঁরা (https://www.facebook.com/about/basics/) লিংকে গিয়ে ল্যাঙ্গুয়েজ সেটিংসের জায়গায় বাংলা নির্বাচন করে দিলেই বাংলায় ফেসবুক ও এই পোর্টালের নির্দেশিকা পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G