যে কারণে শুক্রবার ফাঁসি হয়নি

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamarujjamanসব আয়োজন সম্পন্ন হওয়ার পরও শুক্রবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা যায়নি।

সূত্র জানায়, দু`টি কারণে কারা কর্তৃপক্ষ শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়।

প্রথমত. ফাঁসি কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফাইল কারাগারে যাওয়ার কথা ছিল। তবে সাপ্তাহিক ছুটি থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা কারাগারে যায়নি।

দ্বিতীয়ত. কামারুজ্জামানকে যখন ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ দেখা করার ইচ্ছা পোষণ করেন।

এ দু’টি বিষয় সম্পন্ন করতে হয়তো অনেক রাত লেগে যেতো। তাই সরকার ফাঁসির সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলা জানা যায়।

প্রতিক্ষণ/এডি/অনিক

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G