অজ্ঞাত রোগে নাইজেরিয়ায় ১৮ জনের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

naijeriaনাইজেরিয়ার ‘অজ্ঞাত’ এক রোগে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১৮ জন মারা গেছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এলাকায় অনডো রাজ্যে এ ঘটনা ঘটেছে। রোগটি উত্তর-পূর্বাঞ্চলের অডি-ইরিলি শহর ও অনডো রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে।

প্রথমে রোগটিকে ইবোলার ভাইরাস বলে মনে করা হলেও গবেষকরা জানিয়েছেন, এটি ইবোলার ভাইরাস নয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই রোগ চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, ১৫ থেকে ১৮ এপ্রিল রোগটির লক্ষণ দেখা দিয়েছে এবং মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা এবং কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়া এ রোগের মূল লক্ষণ।

এই রোগে মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আক্রান্ত হয় বলে জানিয়েছেন নাইজেরিয়ার স্টেট হেলথ কমিশনার দায়ো আদেয়ানজু।

প্রতিক্ষণ/এডি/জেসমিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G