তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tarek2বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন হবিগঞ্জের আদালত।

বৃহস্পতিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নিশাত সুলতানা পরোয়ানার এ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ইংল্যান্ডের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন তারেক রহমান। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে তারেকর বিরুদ্ধে জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

মামলায় এরই মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির পরও তিনি হাজির না হওয়ায় আদালত বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রতিক্ষণ/এডি/বাবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G