আজ কেমন যাবে: ২৪ এপ্রিল

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifolমেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। তীর্থভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থভ্রমণ শুভ। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূর থেকে আজ কারও সুখবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে কুশলী হোন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থভ্রমণ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ। কৃতজ্ঞতা: প্রথম আলো।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G