সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনে আগুন

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জজেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
শনিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের মন্ডলজানি গ্রামে রেল লাইনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে।

পুলিশ জানায়, রেলপথে আগুন দেখে এলাকাবাসী হৈ চৈ করে। পরে রেললাইনে পাহাড়ারত আনসার ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর পরপরই রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা ট্রেনটি ঘটনাস্থল পার হয়। র্দূবৃত্তরা পেট্টোল ঢেলে রেল লাইনে আগুন ধরিয়ে দিয়েছিল।

তবে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় রেললাইনে তেমন কোন ক্ষতি হয়নি।

প্রতিক্ষণ/এডি/কলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G