জামায়াত-শিবিরের ৬৫ নেতার বিচার শুরু

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

image_32687গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৬৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ জুন দিন ধার্য করেন।

২০১২ সালের ৫ নভেম্বর রাজধানী মতিঝিলের সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের ২০০ নেতাকর্মী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন মামলাটি দায়ের করেন।

২০১২ সালের ১৩ নভেম্বর মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, জামায়াতের প্রচার সম্পাদক তাসলিম আলম, জামায়াতের খুলনা এলাকার সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক, দোলোয়ার হোসেন সাঈদীসহ ৬৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G