লাগেজ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৯:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

noor 1চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসের লাগেজ বক্সের ভেতর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার  রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসের লাগেজ বক্সের ভেতরে এক নারীর মরদেহ রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসটির লাগেজ বক্সে একটি লোহার ট্রাঙ্কের ভেতরে রাখা ছিলো মরদেহটি। তবে ট্রাঙ্কটির মালিক কে তা জানাতে পারেনি বাস কর্তৃপক্ষ। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G