থাইল্যান্ডে গণকবরে উদ্ধার জীবিত ব্যক্তি বাংলাদেশী !

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

thailandথাইল্যান্ডের মালয়েশিয়া সীমান্তে শুক্রবার গণকবরটির কাছে মুমুর্ষ অবস্থায় যে ব্যক্তিটিকে উদ্ধার করা হয়েছে, তিনি বাংলাদেশী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে ব্যাংককের বাংলাদেশ দূতাবাস। -খবর বিবিসির

বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক গণমাধ্যমকে বলেন, ‘ রাষ্ট্রদূত তার সাথে কথা বলেছেন এবং তিনি নিজেকে বাংলাদেশী বলে দাবী করেছেন। আরো নিশ্চিত হবার পর তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, শুক্রবার থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে যে গণকবর পাওয়া গেছে, সেখানে ছাব্বিশ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সাম্প্রতিক সময়ে যত অভিবাসন বিষয়ক দুর্যোগের খবর পাওয়া গেছে, সব জায়গাতেই ঘটনার শিকার হিসেবে বাংলাদেশীদের অস্তিত্ব পাওয়া গেছে।

এর কারন হিসেবে বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিষয়ক কর্মসূচীর প্রধান, হাসান ইমাম বলেন,‘ বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের মূল গন্তব্য যেসব দেশ, সেখানে নিয়মিত অভিভাসন প্রক্রিয়া যখনই ব্যহত হয়, তখনই অবৈধ পথে বিদেশ যাবার প্রবণতা বাড়ে’।

অবৈধভাবে বিদেশে যাবার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়া এবং সেখানে গিয়ে অমানবিক জীবনযাপনে বাধ্য হবার কথা জেনেও, মানুষ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যায়, তার আরেকটি কারন হিসেবে অজ্ঞতাকে দায়ী করেন মি. ইমাম।

এছাড়া দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণও বৈধ বা অবৈধভাবে বিদেশে যাবার প্রবণতার একটি অন্যতম কারণ বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

প্রতিক্ষণ/এডি/রাকিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G