আজ আদালতে যাচ্ছেন না খালেদা

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda adalotনিরাপত্তা জনিত কারনে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ মঙ্গলবার বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেলে খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া একথা জানান।

তিনি বলেন, বেগম জিয়া আদালতে হাজিরা দেওয়ার সময় চারবার হামলার শিকার হয়েছেন। তা ছাড়া আমরা আইনজীবীরা বার কাউন্সিল নির্বাচন নিয়ে ঢাকার বাইরে ব্যস্ত রয়েছি। এসব কারণে বেগম জিয়া মঙ্গলবার আদালতে হাজির হবেন না।

ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মঙ্গলবার মামলা দুটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অপরদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G