স্ত্রীর গর্ভাবস্থায় স্বামীর দেহে পরিবর্তন!

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ১০:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

doctor-talking-to-pregnant-woman-her-husband-স্ত্রী গর্ভবতী হলে হবু বাবার ভেতরেও নাকি গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পায়। সম্প্রতি ইউনিভার্সিটি অব মিশিগান এর একদল গবেষক এ দাবি করেছেন। ‘আমেরিকান জার্নাল অব হিউম্যান বায়োলজি’-তে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়, স্ত্রীর গর্ভাবস্থায় স্বামীর মাঝে অন্তত একটি লক্ষণ প্রকাশ পায়। সন্তান আসার সময় যত এগিয়ে আসে,বাবার দেহে তত বেশি হরমোনের পরিবর্তন ঘটতে থাকে। এর আগে এক গবেষণায় বলা হয়েছিল, ছেলেদের হরমোনের পরিবর্তন তখনই হয় যখন তারা বাবা হন।

গবেষণাকালে দেখা গেছে, নারীদের গর্ভকালীন সময়ে স্যালিভারি টেস্টোস্টেরন, কর্টিসল, এস্ট্রাডিওল এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রার নানা পরিবর্তন ঘটে। একই সময় পুরুষদের টেস্টোস্টেরন এবং এস্ট্রাডিওল হরমোনের পরিবর্তন ঘটে। তবে কর্টিসল ও প্রোজেস্টেরন হরমোনের পরিবর্তন পরীক্ষায় ধরা পড়েনি।

বলা হয়েছে, পুরুষদের মাঝে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়। এতে তাদের মধ্যে আগ্রাসী মনোভাব অবদমিত হয় এবং তারা আরো মনযোগী ও দায়িত্বশীল হয়ে ওঠে। আবার ওয়েস্ট্রাডিওল হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে নতুন দায়িত্ব গ্রহণে তারা আগ্রহী হয়ে ওঠেন।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G