কিবরিয়া হত্যা মামলা: সিলেট সিটি মেয়রের জামিন নামঞ্জুর

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ অপরাহ্ণ

shylete mayorজেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্জশীটভুক্ত আসামি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে হবিগঞ্জ জেলা জজ আদালত।

রোববার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মাহবুবুল আলমের আদালতে মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক আবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

মামলাটি স্পর্শকাতর হওয়ায় এবং তদন্তে আসামি হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম আসায় তাকে জামিন দেয়া হয়নি বলেও এসময় জানান বিচারক।

এর আগে ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

শারীরিক অসুস্থ্যতার কারণে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/বকুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G