নগরভবনে সাঈদ খোকন

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ১২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

nagor bhabanঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নগরভবনে আসলেন নব-নির্বাচিত মেয়র সাইদ খোকন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ঐতিহ্যবাহী টমটম গাড়িতে চড়ে নগরভবনে যান তিনি।

ঘোড়ার গাড়ি থেকে নামার পরপরই নগর ভবনের গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের অপেক্ষমান কর্মকর্তা-কর্মচারীরা। শপথের পর আজই প্রথম মেয়র হিসেেব নগরভবনে আসলেন সাইদ খোকন।

এসময় সাইদ খোকন নগরভবনের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি আধুনিক পরিস্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে আপনাদের সকলের সহযোগীতা চাই। আমার বাবার স্বপ্নের ঢাকা তৈরী করাই হবে আমার প্রধান কাজ। আশা করি সকলের সহযোগীতা পেলে আমি অবশ্যই সফল হবো।

ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এই প্রথম কোন নগরপিতা তার দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।

গত ২৮ এপ্রিল সিটি নির্বাচনে জয়ের পর বুধবার গণভবনে নবনির্বাচিত তিন মেয়র ঢাকা উত্তরের আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন এবং চট্টগ্রামের আ জ ম নাছির উদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G