সাজা স্থগিত হলো সালমানের
আন্তর্জাতিক ডেস্ক
গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় আপাতত জেলে যাওয়া থেকে রেহাই পেলেন বলিউড তারকা সালমান খান। তার জামিন বহাল রাখার নির্দেশ দিলেন মুম্বাই হাইকোর্ট।
বিচারক জানান, হাইকোর্টে মামলা চলাকালীন জামিনে মুক্ত থাকবেন তিনি। এ দিকে শনিবার থেকে আদালতে গরমের ছুটি শুরু হওয়ায় মামলার পরবর্তী শুনানি হবে ৭ জুন।
জামিনের জন্য তাকে ৩০ হাজার রুপি জামানত দিতে বলা হয়েছে। আদালত আরও জানান, জামিনে থাকাকালে এ তারকা আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন।
১৩ বছরের পুরনো এ মামলায় বুধবার মুম্বাইয়ের দায়রা আদালত সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেয়। এরপর তিনি হাইকোর্ট থেকে দুইদিনের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।
প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন






















