আমি খুঁজেছি তোমায় মাগো (ভিডিওসহ)

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ণ

গীতিকার : আসিফ ইকবাল

সুরকার: শওকত আলী ইমন

শিল্পী: রাশেদ

 -mothers-love-natalie-hollandওই আকাশের তারায় তারায়, চাঁদের জোছনায়A-mothers-love
ঝিরি ঝিরি কাঁপন করা উদাসী হাওয়ায়
আমার হৃদয় জুড়ে আছো, স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে, হৃদয় ভেসে যায়

আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়…

কত স্বপ্ন ছিল বুকের ভেতর, তোমায় নিয়ে মাগো
সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো।
তোমার ছেলে কাটছে সময় এমন অসহায়

আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়…

আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি
এই হৃদয় খানি উজাড় করে মা বলে ডাকি।
কেমন করে নীরব থাকো, কোন সে মমতায়

আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়…

প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G