আজ কেমন যাবে: ১১ মে
প্রতিক্ষণ ডেস্ক :
মেষ রাশি : (২১ মার্চ –২০ এপ্রিল)
প্রেম বিষয়ক পরিকল্পনা সফল হতে পারে। কাছের বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন। সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণের। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন।
বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে)
যোগাযোগ কাজে লাগিয়ে ব্যবসায় সফল হবেন। কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে পারেন। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজ অভিনন্দিত হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যা আসতে পারে।
মিথুন রাশি : (২২মে – ২১ জুন)
আপনার বক্তব্য অন্য মানুষদেরও প্রভাবিত করবে। কর্মক্ষেত্রে সুনাম লাভের যোগ আছে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনো ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে।
কর্কট রাশি : (২২ জুন – ২২ জুলাই)
আপনার প্রেমের প্রচেষ্টা সফল হওয়ার যোগ আছে। উপহার প্রাপ্তির সম্ভাবনা আছে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে।
সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পারিবারের বড়দের সঙ্গে সম্পত্তি বিষয়ে মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের নিকটাত্মীয়দের সঙ্গে কোনো বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। প্রেম যোগ বর্তমান।
কন্যা রাশি : (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।
তুলা রাশি : (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান বেড়তে পারে। তবে আজকের দিনে জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করবেন।
বৃশ্চিক রাশি : (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আইনি বিষয় নিয়ে হয়রানির সম্ভাবনা আছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে।
ধনু রাশি : (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো ধরনের আর্থিক কাজকর্ম না করার চেষ্টা করুন। গুপ্ত শত্রুরা সক্রিয় হচ্ছে। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে। প্রেমযোগ শুভ।
মকর রাশি : (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পরিবারে কোনো সমস্যা হাজির হতে পারে। পরিবারে অভিভাবকের সাহায্যে সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের ব্যাবহারে হতাশ হতে পারেন।
কুম্ভ রাশি : (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
যুক্তিহীন কাজকর্মের ফলে দিনের মধ্যে বেশ কিছুটা সময় নষ্ট হবে। জাতিকারা স্পষ্ট কথা বলার ফলে সমালোচিত হতে পারেন। মানসিক কষ্ট পাবার যোগ দেখা যাচ্ছে। প্রেম নিয়ে সমস্যা থাকবে।
মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ গ্রহের প্রভাবে কিছুটা কমবে পারিবারিক সমস্যা। জাতিকারা ক্ষমতার ভ্রান্ত ব্যবহারের শিকার হতে পারেন। কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়। প্রেমযোগ আছে।
প্রতিক্ষণ/এডি/নুর























