আজ কেমন যাবে : ১৩ মে

প্রকাশঃ মে ১৩, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

rasifol511মেষ রাশি : (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনার প্রেমের প্রচেষ্টায় সাড়া মিলতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। দিনের মধ্যভাগের মধ্যে জরুরি কাজগুলি সেরে নিন। বিকেলের পর থেকে জটিল সমস্যা হাজির হতে পারে।

বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে)
আজকের দিনে প্রেমের বিষয় নিজের সিদ্ধান্ত আপনাকে সফলতা এনে দেবে। কোনো অপ্রত্যাশিত খুশির সংবাদ আসতে পারে, যা আপনার পক্ষে শুভ হবে।

মিথুন রাশি : (২২মে – ২১ জুন)
আজ প্রকাশ্যে আপনার সমালোচনা হতে পারে। কর্মক্ষেত্রেও পরিবেশ মনোমত থাকবে না। প্রেমযোগ আছে। উৎসাহ নিয়ে দিনটি কাটাতে পারলে জাতিকাদের কাছে উন্নতির সুযোগ আসবে।

কর্কট রাশি: (২২ জুন – ২২ জুলাই)
আজকের দিনে প্রেম নিয়ে মানসিক টানাপোড়েন বাড়তে পারে। আত্মীয়ের সাহায্যে কর্মক্ষেত্রে সমস্যা কমতে পারে। জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত শুভ ঘটনা ঘটতে পারে।

সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট)
গুপ্ত শত্রুর সংখ্যা বাড়তে পারে। প্রেমযোগ নেই। জাতিকাদের সন্তান নিয়ে চিন্তা মুক্তি ঘটবে। জাতিকারা নিজে না পারলেও সহকর্মীর দ্বারা কাজে সফল হবেন।

কন্যা রাশি : (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ আপনার প্রেমের ক্ষেত্রে বন্ধুদের সহায়তা পেতে পারেন। অগ্রজ কোনো মানুষের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি শুভ। ঘরে বাইরে স্বাচ্ছন্দ্য থাকবে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহারের ফলে জাতিকারা আর্থিক লাভবান হবেন।

তুলা রাশি : (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সাময়িক বাধা এলেও প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিপার্শ্বিক পরিবেশ কিছুটা প্রতিকূল থাকায় মন অশান্ত থাকবে। জাতিকারা নিজের উদ্যমেই ঘরে ও বাইরে সামঞ্জস্য রক্ষা করবেন। দাম্পত্য জীবনে ঘটতে পারে কিছু ভুল বোঝাবুঝির ঘটনা।

বৃশ্চিক রাশি : (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের ক্ষেত্রে বিরুদ্ধ পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে মনে কোনো বিষয় নিয়ে দোটানা ভাব থাকবে। দাম্পত্য জীবন নিয়ে ভালো ও খারাপ দুই চিন্তাই বজায় থাকবে।

ধনু রাশি : (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পরিবেশ অনুকূল থাকায় কর্ম ও ব্যবসায় সাফল্য ধারাবাহিকভাবে আসতে থাকবে। প্রেমযোগ আছে। জাতিকাদের খুঁতখুঁতে মনোভাব থাকায় মন কিছুটা অশান্ত থাকতে পারে। তবে হারিয়ে যাওয়া প্রিয় জিনিস ফেরত পাওয়ার সম্ভাবনায় মনে আনন্দ আসবে।

মকর রাশি : (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
জীবনের পথে সঠিক সহযোগী খুঁজে পাবেন। তবে তার জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে। জাতিকারা প্রতিপক্ষের অযাচিত ভালোবাসা থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে।

কুম্ভ রাশি : (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনি অর্থকরী বিষয় সজাগ থাকুন। প্রেমযোগ আছে। জাতিকারা পরিবারে আনন্দময় পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা নেবেন। প্রতিষ্ঠানের স্বার্থে বিশেষ গোপনীয়তা অবলম্বন করতে হতে পারে।

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সন্ধ্যার পর কিছু অশুভ পরিবর্তন হতে পারে। তাই কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন। জাতিকারা সৃষ্টিশীল কাজে সফলতা লাভ করবেন। সন্তানের কোনো বিশেষ উদ্যোগ মানসিক শান্তি দেবে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G