আজ কেমন যাবে: ১৫ মে

প্রকাশঃ মে ১৫, ২০১৫ সময়ঃ ৮:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আপনার রাশিফল দেখে।

rasifolমেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সম্মান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। তীর্থ ভ্রমণ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কোনো ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G