শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৮:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hasina3আজ ১৭ মে, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এইদিনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে আসেন তিনি।

এদিন বিকেল সাড়ে ৪ টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।

শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত নেতাকর্মীদের হৃদয় ছোঁয়া ভালবাসার জবাবে তিনি বলেন, “বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামীলীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামীলীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।”

এর আগে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।

পরবর্তীতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামীলীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে দলের সভাপতি নির্বাচিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৬ থেকে ২২ মে ৭ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামীলীগ।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G