আজ কেমন যাবে : ১৯ মে

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৮:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

rasifol81মিথুন রাশি : (২২মে – ২১ জুন)

শিক্ষার্থীরা চঞ্চলতার কারণে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষা আগ্রহ আপনাকে আনন্দিত করবে। হাতে বা কাঁধে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি : (২২ জুন – ২২ জুলাই)

আজকের দিনে আপনি প্রয়োজনের সময় প্রিয়জনকে পাশে না পেয়ে হতাশ হবেন। কর্মক্ষেত্রে কোনো বিষয় ঘিরে অযথা জটিলতা সৃষ্টি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। তবে জাতিকাদের ক্ষেত্রে ধর্মে আগ্রহ জন্মাবে।

সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আজ আপনার শুরুটা কিছুটা সমস্যার হলেও দিনের শেষে সফলতার যোগ আছে। জাতিকাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নিতে হবে। প্রেমের ক্ষত্রে যেকোনো সিদ্ধান্তের জন্য কয়েকদিন অপেক্ষা করাই শ্রেয়।

কন্যা রাশি : (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আপনি কর্মজীবি হলে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিবাদ থেকে সাবধানে থাকুন। নতুন প্রেমের সম্ভাবনা আছে। জাতিকারা অসম্মানের শিকার হতে পারেন। অহেতুক অপবাদ আপনাকে দুঃখিত করবে।

তুলা রাশি : (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আপনি আজ দিনের মধ্যভাগে কর্মক্ষেত্রে সাফল্য সুনিশ্চিত সাফল্য লাভ করবেন। আজকের দিনে মনের মানুষকে কাছে পেতে পারেন। জাতিকারা কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন।

বৃশ্চিক রাশি : (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কোনো আত্মীয় অসম্মানিত করতে পারে। দাম্পত্য সম্পর্কে ফাটলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রেম নেই। জাতিকাদের ক্ষেত্রে মানসিক আঘাতের যোগ আছে। সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

ধনু রাশি: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

আজ আপনার শুভ সংবাদ হলো প্রেম নিয়ে চলতে থাকা সমস্যার সমাধান হবে। সমাধান হবে দাম্পত্য জীবনের সমস্যারও। জাতিকাদের আয় অপেক্ষা ব্যয়ের চাপ অধিক এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা।

মকর রাশি : (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক নিয়ে সতর্ক থাকুন। শারীরিক দিক থেকেও কিছুটা ভুগতে পারেন। জাতিকাদের পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হবে। ভাই বা বোনের কোনো শুভ খবরে আনন্দিত হবেন।

কুম্ভ রাশি : (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আপনার জন্য আজ প্রেমের প্রস্তাব এলে তাতে সাড়া দিন। কর্মক্ষেত্রে বহু দিনের কোনো প্রচেষ্টার সফল বাস্তবায়ন হবে। মামলা-মোকদ্দমার ফলাফল অনুকূলে আসতে পারে। জাতিকাদের পৈত্রিক সম্পত্তি লাভের যোগ আছে।

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আজ আপনি নিজের সফলতার জন্যের অন্যের উপর ভরসা করবেন না। সফলতার জন্য পরিশ্রম করতে হবে। জাতিকাদের ক্ষেত্রে পিতা অথবা পিতৃস্থানীয় কারও স্বাস্থ্যহানির কারণে দুশ্চিন্তা। প্রেম নিয়ে মানসিক জটিলতা এড়িয়ে চলুন।

মেষ রাশি : (২১ মার্চ – ২০ এপ্রিল)

আজকের দিনে পারিবারিকভাবে সম্পত্তির অধিকার কেন্দ্র করে ভাই-বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। জাতিকাদের ক্ষেত্রে শান্ত পারিবারিক অবস্থা হঠাৎ অশান্ত হতে পারে।

বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে)

প্রেম নিয়ে কোনো কাছের মানুষকে মন খুলে কথা বললে সমস্যা বাড়তে পারে। জাতিকারা পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে পারেন। নতুন বাসগৃহ অথবা জমি কেনার সম্ভাবনা রয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G