মানবপাচার রোধে তিন দেশের বৈঠক

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

manobpachar3সাগরপথে মানবপাচার প্রতিরোধের কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা।

আজ বুধবার কুয়ালালামপুরে এ বৈঠক শুরু হয়েছে।

বিবিসি’র মারকিও ওই বলেন, অভিবাসীদের সাহায্য করতে বিভিন্ন দেশের ওপর অনেক আর্ন্তজাতিক চাপ দেয়া হচ্ছে। কিন্তু সাগরে ভাসমান এই শরণার্থীদের জন্য কোনো রাষ্ট্রই তাদের সাহায্যের দরজা খুলছেনা।

জাতিসংঘের মতে, বিগত কয়েক বছরে মালয়েশিয়া প্রায় সাড়ে ৪৫ হাজার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিলেও দেশটি এখন আর  সাহায্য করতে চাইছেনা। থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া সাগরে ভাসমান শরণার্থীদের সাহায্য করলেও তাদের আশ্রয় দিতে দেশের দরজাগুলো খুলবেন না বলে জানান।

প্রায় হাজারের অধিক বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিম অভিবাসীরা সামান্য কিছু খাবার ও পানি নিয়ে কয়েক সপ্তাহ ধরে সাগরে খুব মানবেতর জীবন কাটাচ্ছে। কিন্তু গত সপ্তাহে মালয়েশিয়ায় অভিবাসী সমস্যা নিয়ে আয়োজিত বৈঠকে কোনো দেশেই এই অভিবাসীদের দায়িত্ব নিতে রাজি হয়নি।

এদিকে, ইউএনএইচসিআরের মুখপাত্র এড্রিয়ান এডওয়ার্ড জেনেভায় সাংবাদিকদের বলেন, আমাদের হিসাব মতে মায়ানমার ও বাংলাদেশের চার হাজারের বেশি মানুষ সমুদ্রে ভাসমান রয়েছেন। এর মধ্যে মাত্র ৪০ দিনে দুই হাজারের বেশি অভিবাসী বহনকারী অন্তত পাঁচটি নৌকা ইতোমধ্যে দেশ দুটির উপকূল ছেড়ে এসেছে। তবে অসমর্থিত সূত্র মতে, এ সংখ্যা আরো অনেক বেশি।

প্রতিক্ষণ/এডি/কেয়া

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G