মাতলুব আহমাদের গ্রুপ জয়ী

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

FBCCI-pollএফবিসিসিআইয়ের ২০১৫-১৭ মেয়াদের নির্বাচনে মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ‘উন্নয়ন পরিষদ’ এর এ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। মোট ১৬টি পদের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে গ্রুপের সদস্যরা।

রবিবার সকাল সাড়ে ৬টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ।

এ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচিত হয়েছেন যারা : সাবেক সভাপতি হেলাল উদ্দিন ১ হাজার ৯৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ১ হাজার ৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নিজামউদ্দিন রাজেশ, ১ হাজার ৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হারুনুর রশিদ। এরপর যথাক্রমে শামীম আহসান (১০৩৮ ভোট), আবু মোতালেব (১০১৮ ভোট), হাবিব উল্লাহ ডন (১০১২ ভোট), কেএম আক্তারুজ্জামান (৯৭৬ ভোট), সোয়েব চৌধুরী (৯৭০ ভোট), মুনতাকিম আশরাফ (৯৬৭ ভোট), এসএম জাহাঙ্গীর হোসেন (৯৬৬ ভোট), আবু নাসের (৯৫১ ভোট), রোটারিয়ান আবুল আয়েস খান (৯৩৬ ভোট), খন্দকার রুহুল আমিন (৯০৬ ভোট), আমিন হেলালী (৯০৪ ভোট), শাফকাত হায়দার (৮৯০ ভোট), শফিকুল ইসলাম ভরসা (৮৬৯ ভোট)।

এর মধ্যে আবুল আয়েস খান, খন্দকার রুহুল আমিন ও শাফকাত হায়দার ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ থেকে নির্বাচিত হয়েছেন।

চেম্বার গ্রুপের ১৬টি পরিচালক পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়েছেন উন্নয়ন পরিষদের প্রার্থীরা। বাকি ৪টিতে বিজয়ী হয়েছেন মনোয়ারা হাকীম আলীর নেতৃত্বাধীন ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ প্রার্থীরা।

এবারের নির্বাচনে চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচিত ৩২ পরিচালক পদের বিপরীতে ৩টি প্যানেলে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এফবিসিসিআইয়ের বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ার হাকীম আলীর নেতৃত্বাধীন চেম্বার গ্রুপ থেকে ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ থেকে ১৫ জন এবং সৈয়দ মোয়াজ্জেম ও ড. কাজী এরতেজা হাসানের নেতৃত্বাধীন ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ থেকে ১৬ জন, মাতলুব আহমাদের নেতৃত্বাধীন ‘উন্নয়ন পরিষদ’ থেকে ৩২ জন এবং এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাই নির্বাচন করছেন জাকিয়া সুলতানা মিথিলা।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G