আজ কেমন যাবে: ২৪ মে

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন আপনার রাশি ফল দেখে।

rasiবৃষ (এপ্রিল ২০ – মে ২০):

আপনাকে কিছুতেই পাওয়া যাচ্ছে না আপনার নিজস্বতায়। আপনার মধ্যে ভর করেছে অন্য কারো ছায়া। শিক্ষাখাতে ব্যয় বেড়ে যাবে। পরিবারের মধ্যে অশান্তির রেশ দূর হয়ে যাবে।

মিথুন (মে ২১ – জুন ২০):

প্রতিবেশীদের চোখে আপনি আজ খল নায়কে পরিণত হবেন। আপনাকে ঘিরে থাকা বন্ধুরা আজ আপনাকে বিশেষ ভাবে পুলকিত করবে। ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো।

কর্কট (জুন ২১- জুলাই ২২):

কর্মক্ষেত্রে আপনি আপনার নিজস্বতা ধরে রাখতে পারছেন না। আপনাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে কাজ ও নিজের স্বকীয়তা বজায় রাখার ক্ষেত্রে। এরজন্য আপনাকে, আপনার মনকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করতে হবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২):

উৎসব উৎসব মুহূর্ত কাটবে আপনার। মনের মধ্যে হাজারটা রঙ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে রাঙিয়ে তুলবে প্রতিটা মুহূর্তে। আপনার জন্য অপেক্ষা করবে সুস্পষ্ট দিকনির্দেশনা। কাজে মন দিলেই আজ পেয়ে যাবেন সাফল্য।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২):

আপনাকে প্রতিনিয়ত কয়েকটি ঘটনার সঙ্গে যুদ্ধ করে যেতে হচ্ছে। মনে রাখবেন যুদ্ধই শেষ নয়, কৌশল অবলম্বন করুন, প্রতিটি পদক্ষেপে। আর প্রিয় মানুষটিকে আজ অদ্ভুত রকম ভাবে অনুভব করবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২):

দিনটির মধ্যভাগে আপনার সঙ্গে কোন এক আগুন্তুকের দেখা হবে। সে আপনাকে নির্দিষ্ট কোন দিকনির্দেশনা দিবে, আপনি হয়ত বুঝতেই পারবেন না এই লোকটিই সেই আগুন্তুক। অতিরিক্ত চাপ ঘাড়ে এসে পরবে কর্মক্ষেত্রে।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১):

পথভ্রষ্ট কারো সঙ্গে আজ আপনার সাক্ষাৎ হবে। প্রতিবেশীদের সঙ্গে আজ চুটিয়ে আড্ডাও হবে যা আপনি মনে থেকে চান কিন্তু কোনদিনই তা হয়ে ওঠেনি। মানসিক ভাবে আজ দক্ষতার পরিচয় দিবেন কর্মক্ষেত্রে। সঠিক দিকনির্দেশনার জন্য আপনি আজ সম্মানিতও হতে পারেন।

ধনু (নভেম্বর ২২ডিসেম্বর ২১):

দিনটি শুরু হবে ঘোলাটে ভাবে, তবে মধ্যভাগে গিয়ে আপনি আবিষ্কার করবেন আপনার সমস্ত দুবলতা। সেগুলোকে ঠিক কি ভাবে পরিচালিত করবেন তার উপর নির্ভর করবে দিনের শেষের সাফল্য। আর্থিক ভাবে আজ লাভবান হবেন।

মকর (ডিসেম্বর ২২জানুয়ারি ১৯):

প্রতিনিয়ত একটি কাজকে একই ভাবে উপস্থাপন করছেন যা আপনার ভাবনাকে অন্যদের কাছে একঘেয়ে হয়ে যাচ্ছে। বিচিত্রতা আনুন নিজ কর্মে, নিজ ভাবনায়। বিশেষ এক সুবিধার কারণে আজ ভ্রমণে বের হতে পারেন।

কুম্ভ রাশি (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):

নিজের উপর নিয়ন্ত্রণ আনবেন নয়ত ফেঁসে যাবেন। বন্ধুদের মধ্যে কিছু শত্রু ঢুকে গেছে আপনার। সময় করে তাদের পর্যবেক্ষণ করুন। অল্পতেই হতাস হয়ে যাওয়া আপনার স্বভাবে আজ কিছুটা পরিবর্তন আসছে।

মীন রাশি (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):

বাণিজ্যে মন মজে গেছে আপনার, কিন্তু পরিবার চাইছে আপনি চাকুরি করেন। এমন দুই নৌকায় পা রেখে আপনাকে চলতে হচ্ছে। নিজেকে আগে একটা নির্দিষ্ট ভাবনায় স্থির করুন, সময় নিন।

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯):

ভেবেচিন্তে কাজ করছেন তো? এমনটা প্রশ্ন হয়ত আপনাকে অনেকেই করে তবা আপনাকে আজ বলি, এই প্রশ্নটি নিজেই নিজেকে করুন। অবহেলায় নিজের বুদ্ধিগুলোকে ফেলে রেখেছেন, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G