আজ কেমন যাবে: ২৬ মে

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৮:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।

মেষ(২১ মার্চ–২০ এপ্রিল)
দিনের মধ্যভাগের মধ্যে শুভ কাজগুলি শেষ করতে পারলে ভালো হয়। পারিবারিক সমস্যা বাড়তে পারে। জাতিকারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। আটকে যাওয়া কাজ শেষ হতে পারে।

বৃষ(২১ এপ্রিল–২১ মে)
আজকের দিনে পরিবারে আনন্দ সংবাদ আসতে পারে। বাকি থাকা কাজগুলি গুছিয়ে নিতে পারবেন। জাতিকারা অন্যকে সাহায্য করতে গিয়ে বিচার-বিবেচনা করে কাজ করুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

মিথুন(২২মে–২১ জুন)
অর্থলাভের যোগ আছে, তবে প্রেমযোগ সামান্য। জাতিকাদের নানা বাধার ভিতর দিনটি কাটবে। রাতের দিকে সমস্যার সমাধান হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
ব্যবসা নিয়ে আইনি সমস্যার যোগ আছে। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গুরুত্ব পেতে পারে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।

সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)
প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে ব্যবসায় অর্থলাভ হতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। জাতিকারা সন্ধ্যের পর শারীরিক কষ্টের শিকার হতে পারেন। পারিবারে নতুন দায়িত্ব নিতে হতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
প্রেমের বিষয় নিয়ে মনের ভিতর খচখচানি থাকবে। আজকের দিনে সমস্যার সহজ সমাধানের আশা কম। জাতিকাদের বারবার সিদ্ধান্ত বদল করতে হতে পারে। তবে সুযোগ কাজে লাগিয়ে উন্নতির যোগ আছে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসার হিসাব নিয়ে জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনো কর্মচারীর আচরণ সন্দেহজনক হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো শত্রুতা বিচলিত করবে। সন্তানকে নিয়ে চিন্তার জন্ম হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
প্রেম নিয়ে অযথা বিচলিত হবেন না। অপেক্ষা করলে প্রেমে শুভ ফল পাবেন। জাতিকাদের প্রতিযোগিতায় জয় বা উপহার প্রাপ্তির যোগ আছে। কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আর্থিক বিষয় নিয়ে কিছুটা উত্তেজনার মধ্যে পড়তে পারেন। জাতিকারা আকস্মিক ঘটনায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়বেন। অভিভাবকদের নির্দেশ পালনের মাধ্যমে সফল হতে পারেন। প্রেমযোগ আছে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মক্ষেত্রে জট কাটিয়ে এগোনোর চেষ্টা করলে বাধাপ্রাপ্ত হবেন। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন। জাতিকারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মানিত হবেন। নতুন যোগাযোগের রাস্তা খুলতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসার অংশীদারদের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। বাধার ভিতরে কোনো আশার আলো দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেতে নতুন কোনো পরিবর্তন আপনার অনুকূলে চলে আসতে পারে। ভাবপ্রবণতা দূর করলে ভালো থাকবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারিবারিক সহায়তা আপনাকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাবে। জাতিকাদের অন্যের কথায় সুযোগ হাতছাড়া হতে পারে। অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন। প্রেমযোগ শুভ।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G