সাবেক ফুটবলারকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

nadirনরসিংদী জেলার পলাশ উপজেলায় নাদির হোসেন (৩৫) নামে জাতীয় দলের এক সাবেক ফুটবলারকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ছাত্রলীগ।

উপজেলার চরণগরদী বাজারে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা কামরুল ইসলাম (৬০)।

নিহত নাদিরের বাবা কামরুল ইসলাম জানান, পলাশ থানার কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন মুহুরী,তার ছেলে ও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন (৩০), সাইফুল ইসলাম (৩৩) ও রিফাত হোসেন তুহিন (২৫) তাকে বাজারে মারধর শুরু করেন। এ সময় পাশের মাঠে তার ছেলে নাদির হোসেন ফুটবল খেলছিলেন। বাবার চিৎকার শুনে তিনি ছুটে আসেন। এ সময় মুহুরীর ছেলেরা নাদিরকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুঁপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে চিকিৎসকরা নাদিরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাদির হোসেন ঢাকার আরামবাগ ক্রীড়া সংসদের সাবেক ফুটবলার ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G