আজ কেমন যাবে: ২৭ মে

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৮:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi fol 27আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ(২১ মার্চ–২০ এপ্রিল)
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করবে আপনারই পরিবারের লোকরা। ব্যবসায় শত্রুপক্ষের চক্রান্তের ফলে ক্ষতির সম্ভাবনা জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে অসহযোগিতার শিকার হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

বৃষ(২১ এপ্রিল–২১ মে)
দিনের মধ্যভাগে প্রেমের প্রস্তাব আসতে পারে। পারিবারিক বিরোধের অবসান ঘটবে। জাতিকাদের জন্য শুভ সংবাদ আসার যোগ। পরিবারে আনন্দ অনুষ্ঠানের যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।

মিথুন(২২মে–২১ জুন)
পরিবারে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে ভুল সিদ্ধান্তের শিকার হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
আজকের দিনে নতুন ব্যবসার সুযোগ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের জন্য দিনটি মধ্যম। জাতিকাদের জন্য দিনটি কাটবে আনন্দে। পরিবারে আনন্দ অনুষ্ঠানের যোগ আছে। গুরুজনদের আশীর্বাদ ও শুভ কামনা পাবেন।

সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)
গ্রহের প্রভাবে আজকের দিনে কর্মক্ষেত্রে বিতর্ক হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যেকোনো জটিল পরিস্থিতি এড়িয়ে চলুন। সম্পর্ক নিয়ে পারিবারিক জটিলতার সৃষ্টি হতে পারে। প্রেমযোগ নেই। জাতিকাদের ক্ষত্রে অহেতুক সন্দেহের শিকার ও অসৌজন্য মূলক আচরণের মুখোমুখি হওয়ার যোগ আছে। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। প্রেমের জন্য দিনটি শুভ। আসতে পারে প্রেমের প্রস্তাব। জাতিকাদের জন্য দীর্ঘ দিনের পারিবারিক সমস্যা থেকে মুক্তির দিশার সন্ধান মিলতে পারে। সংসারে গুরুজনদের থেকে উপহার পাওয়ার যোগ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
রাশিচক্রে শুক্রের অবস্থান গত সমস্যার ফলে প্রেম, বিয়ে নিয়ে পারিবারিক জটিলতার সৃষ্টি হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হওয়ার যোগ আছে। বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মক্ষেত্রে দিন কাটবে সফলভাবে। আজকের দিনে আসতে পারে প্রেমের প্রস্তাব। জাতিকাদের জন্য দীর্ঘদিনের পারিবারিক সমস্যার থেকে মুক্তি মিলতে পারে। কর্মক্ষেত্রে থেকে প্রশংসা পাওয়ার যোগ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আজকের দিনে প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রে দিনের অন্তিমভাগে শুভ ফলাফল লাভের যোগ আছে। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্ব বাড়ার সম্ভাবনা।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আজ গুপ্ত চক্রান্তের ফলে সামাজিক সম্মানের হানি হতে পারে। অভিভাবকদের সঙ্গে দূরত্ব দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দিনটি কাটবে ব্যস্ততার মধ্যে। যে কোনো তর্ক –বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজকের দিনে প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের ক্ষেত্রে পারিবারে চেষ্টা করেন সদস্যদের মন জয় করতে ব্যর্থতা আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিরোধের মুখোমুখি দাঁড়াতে হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজকের দিনে ব্যবসায় সাফল্যের যথেষ্ট সম্ভাবনা আছে। নতুন কাজের বরাত পেতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে নতুন সুযোগ। গৃহিণীদের ক্ষেত্রে পারিবারিক সূত্রে ধন লাভের যোগ আছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G