আজ নিরাপদ মাতৃত্ব দিবস

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

acop344‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস।

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও প্রধামন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার বাণীতে বলেন, সুন্দর জীবন ও সুস্থ সবল নবজাতকের জন্য নিরাপদ মাতৃত্বের বিকল্প নেই। এজন্য প্রয়োজন গর্ভবতী মায়েদের গর্ভকালীন পরিচর্যা ও নিরাপদ প্রসব বিষয়ে সকল সেবা পরিকল্পিতভাবে নিশ্চিত করা।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, সরকার গত সাড়ে ছয় বছরে দেশের স্বাস্থ্যখাতের, বিশেষ করে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়ণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়নসহযোগী সংস্থাসমূহের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, বাংলাদেশ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসসহ মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সক্ষম হবে।

জরিপ বলছে, ৫৫ শতাংশ মায়ের নিরাপদ মাতৃত্ব সুবিধা নিশ্চিত করতে পেরেছে সরকার। বাকি ৪৫ শতাংশ মা এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। দেশে এখনো শতকরা ৬৮ ভাগ প্রসব বাড়িতে হয় । দেশে গর্ভকালীণ সময় শতকরা ১৪ জন মহিলাই নানাবিধ ঝুঁকিপূর্ণ জটিলতায় ভোগেন, যা মাতৃমৃত্যুর জন্য বহুলাংশে দায়ী। প্রসব পরবর্তী রক্তক্ষরণ, খিঁচুনী, গর্ভকালীণ জটিলতা, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ও পরিবারের অবহেলা মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ।

মানুষকে সচেতন করতে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে যথাযথভাবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G