আজ কেমন যাবে: ২৯ মে
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ(২১ মার্চ–২০ এপ্রিল)
মানসিক জোরে সফলতা ছিনিয়ে আনতে সক্ষম হবেন। দিনের মধ্যভাগের মধ্যে শিক্ষা সংক্রান্ত কাজগুলি করতে পারলে ভালো হয়। পারিবারিক সমস্যা বাড়তে পারে। জাতিকারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। আটকে যাওয়া কাজ শেষ হতে পারে।
বৃষ(২১ এপ্রিল–২১ মে)
দিনের শুরুতে না হলেও দিনের শেষে উদ্দেশ্য পূরণ ও পরিবারে আনন্দ আসতে পারে। জরুরি কাজগুলি গুছিয়ে নিতে পারবেন। জাতিকারা অন্যকে সাহায্য করতে গিয়ে বিচার-বিবেচনা করে কাজ করুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
মিথুন(২২মে–২১ জুন)
কোনো সহকর্মীর আচরণে দুশ্চিন্তা দেখা দিতে পারে। অর্থলাভের যোগ আছে। জাতিকাদের নানা বাধার ভিতর দিনটি কাটবে। রাতের দিকে সমস্যার সমাধান হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
পরিবার ও সংসারের নানা দায়িত্ব নিয়ে ব্যস্ততা থাকবে। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গুরুত্ব পেতে পারে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।
সিংহ রাশি(২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায় সাফল্য লাভ হতে পারে। আপনার যোগাযোগ কেউ আপনার অনুমতি না নিয়ে ব্যবহার করতে পারে। জাতিকারা সন্ধ্যের পর শারীরিক কষ্টের শিকার হতে পারেন। পারিবারে নতুন দায়িত্ব নিতে হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসাজনিত সমস্যার সহজ সমাধানের আশা কম। তবে দিনের মধ্যভাগের পর থেকে কিছুটা শুভ। জাতিকাদের বারবার সিদ্ধান্ত বদল করতে হতে পারে। তবে সুযোগ কাজে লাগিয়ে উন্নতির যোগ আছে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসার হিসাব নিয়ে জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। কোনো কর্মচারীর আচরণ সন্দেহজনক হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পুরনো শত্রুতা বিচলিত করবে। সন্তানকে নিয়ে চিন্তার জন্ম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আজকের দিনে আপনাকে প্রতিটি ক্ষেত্রে সমস্যার মোকাবিলা করে এগোতে হবে। তবে সফলতার যোগ আছে। জাতিকাদের প্রতিযোগিতায় জয় বা উপহার প্রাপ্তির যোগ আছে। কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পরিবারে উত্তেজনা বাড়তে পারে। মনের শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। জাতিকারা আকস্মিক ঘটনায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়তে পারেন। অভিভাবকদের নির্দেশ পালনের মাধ্যমে সফল হতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আপনার সমস্ত জড়তা ঝেড়ে ফেলতে পারলে সফল হবেন। পারিবারিক দিক থেকে সহায়তা পাবেন। জাতিকারা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় সম্মানিত হবেন। নতুন যোগাযোগের রাস্তা খুলতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক বিষয় নিয়ে আত্মীয়দের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। অনেক বাধার ভিতরে কোনো আশার আলো দেখা দিতে পারে। জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন চলে আসতে পারে আপনার অনুকূলে। ভাবপ্রবণতা দূর করলে ভালো থাকবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো স্বল্প পরিচিত মানুষের মাধ্যমে উপকৃত হবেন। এ ধরনের মানুষের সহায়তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। জাতিকাদের অন্যের কথায় সুযোগ হাতছাড়া হতে পারে। অপছন্দের পরিবেশ এড়িয়ে চলুন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর























