বিশেষ অভিযানে আটক ২৮৩

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrestচট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীসহ ২৮৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে পাঁচ রাউণ্ড কার্তুজ, দুইটি এলজি এবং ৪২১ লিটার মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার  মুহাম্মদ নাইমুল হাছান  জানান, বিশেষ অভিযান চালিয়ে ২৮৩ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন এবং সাজা পরোয়ানামূলে ২১৬ জন।  এছাড়া জামায়াত-শিবিরের ১১জন কর্মী রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিশেষ অভিযানে লোহাগাড়া ও চন্দনাইশ থেকে  শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G