রিজভীর জামিন নামঞ্জুর
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাশকতার মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
রিজভীর আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীন এ আদেশ দেন। তবে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাদের অনুমতি দেয়া হয়েছে।
রিজভীকে চলতি বছরের ৩০ জানুয়ারি রাত পৌঁনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাব সদস্যরা গ্রেফতার করে।
প্রতিক্ষণ/এডি/নুর


















