আ’লীগে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধিঃ প্রতিক্ষণ ডট কম

madaripur__0মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন।উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইব্রাহিম শিকদার এবং আতিক মাদবর গ্রুপের মধ্যে মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- যুবলীগকর্মী আরশেদ মাদবর (৩৫) ও তার গ্রুপের শাহজাহান দড়ানী (৪৫)। এ সময় আহত হন বেশ কয়েকজন। তবে তাদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এলাকার একটি বিয়ের দাওয়াত নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এর জের ধরে মঙ্গলবার ভোরে কুতুবপুর ইউনিয়নের আব্দুল জব্বার শিকদার কান্দি গ্রামের নিজ দোকানে যান শাহজাহান দড়ামী। এ সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ইব্রাহিম শিকদার ও তার লোকজন ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলিতে গুরুতর আহত হন আরশেদ মাদবর (৩৫) ও শাহজাহান দড়ানী (৪০)। তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের লোকজনের কাছেই লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G