মোদির সফরের খসড়া চূড়ান্ত

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Narendra Modi_প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ নরেন্দ্র মোদির খসড়া সফরসূচি নিয়ে দুই পক্ষ আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী, নরেন্দ্র মোদি ৬ জুন সকালে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আসবেন। ওই দিনই তিনি মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে শীর্ষ বৈঠক করবেন। সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগ দেবেন মোদি।

৭ জুন সকালে নরেন্দ্র মোদির ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেবেন।

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল সোনারগাঁয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি। ৭ জুন সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন। এখন পর্যন্ত নরেন্দ্র মোদির সফরে এসব কর্মসূচি রয়েছে। সফরের আগের দিন পর্যন্ত এ সূচিতে পরিবর্তন আসতে পারে।
প্রতিক্ষণ/এডি/নুর


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G