আজ কেমন যাবে: ৪ জুন
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপনার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেম নিয়ে সমস্যা হাজির হতে পারে, তবে তা সাময়িক। ঘনিষ্ঠ বন্ধুর ব্যবহারে বাড়তে পারে মনোকষ্ট। আর্থিক ক্ষেত্রে মেঘমুক্তি হবে। তবে পরিবারে সন্তানের কাজ-কর্মের জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে পদোন্নতি আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে শত্রু দমন করতে পারবেন। গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেমযোগ নেই।
মিথুন: (২২মে – ২১ জুন)
নিজের উপর ভরসা রেখে প্রেমের সমস্যার সমাধান করতে পারবেন। আজ জমি-বাড়ি ক্রয়ের শুভ দিন। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। কর্মযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পুরনো সম্পর্কের সমস্যা সমাধানের দিকে এগোতে পারে। হারানো জিনিস উদ্ধারের সম্ভাবনা আছে। বাহ্যিক কারণে পারিবারিক স্থিতি নড়ে যেতে পারে। প্রেমযোগ আছে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মতের অমিল হলেও তাকে বুঝিয়ে বলুন। বন্ধুর গৃহে আনন্দ অনুষ্ঠানে বিপত্তি মোকাবিলা করে প্রশংসা লাভ করবেন। জলপথে বিপদের আশঙ্কা আছে। দাম্পত্য জীবনে কিছুটা মিনিয়ে চলার চেষ্টা করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমিক-প্রেমিকার কোনো ব্যবহার খারাপ লাগলে তাকে সরাসরি জানান। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। এই বিরোধ নিয়ে সদা সতর্ক থাকুন। চোখে আঘাতজনিত কারণে দুর্ভোগ বাড়তে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
প্রেমের ক্ষেত্রে হঠকারি সিদ্ধান্তের জন্য পরে আপসোস হতে পারে। মামলায় আশানুরূপ ফলের সম্ভাবনা আছে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বে আপনি গর্বিত হবেন। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে উত্তেজনা নিয়ন্ত্রণ করুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মক্ষেত্রে অহেতুক বিবাদ বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দেরিতে হলেও ন্যায্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়-স্বজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নথিপত্রের গোপনতা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমযোগ নেই।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মন স্থির রেখে পারিবারিক সমস্যার মোকাবিলা করতে হবে। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের ক্ষেত্রটি শুভ। বিষয় সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। ব্যবসায় আপাতত বিনিয়োগ না বাড়ানোই ভালো। দাম্পত্য জীবনে শুভ যোগ আছে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
একাধিক মানুষের মন রাখতে গিয়ে সমস্যা বাড়বে। সময়ানুবর্তী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। সম্পত্তি ঘিরে পরিবারে অশান্তি হতে পারে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর























