আজ কেমন যাবে: ৬ জুন

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৮:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi fol 6 tarikআজ কেমন যাবে আপনার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): সমস্যা যা হয়েছে তার সমাধানে আধ্যাত্মিক পথে অগ্রসর হলে কাজ হবে না। সরাসরি এমন কোন মানুষের সঙ্গে খোলামেলা আলোচনায় করতে হবে, যে ঐ সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত। প্রেমের ঘোরালো পৃথিবীতে অস্থির ঘুরপাক খেতে হতে পারে। পরিচিত কিছু বিষয় বারবার বাধা হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রের পরিবেশ চাঙা রাখতে পারে সংবাদপত্রের কোন বিশেষ সংবাদ। অর্থ আরও কটা দিন যাতনা দেবে, এমনটাই সংকেত দিচ্ছে।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০): আপন গৌরবোজ্জ্বল অতীতের কথা স্মরণ করে নতুন কোন কাজের প্রেরণা লাভের সময় আজ। হীনমন্যতা ঝেড়ে ফেলে এগোলে আছে অর্থ ও সম্মান প্রাপ্তিযোগ। দ্বিতীয় কোন পৃথিবীতে অপেক্ষা করে আছে এমন কোন চরিত্র হঠাৎ আপনার সামনে এসে প্রেম দাবি করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। অর্থযোগ উত্তম।

মিথুন (মে ২১ – জুন ২০): যে খেলো চিন্তার পথে আপনার যাতায়াত দিন দিন বাড়ছে, সে খেলো পথ এড়িয়ে চলতে শুরু করুন। এটা আপনাকে দ্বিতীয় শ্রেণির মানুষে পরিণত করছে। প্রেমবোধ শারীরিক আকর্ষণেই সীমাবদ্ধ থাকবে। সেটা উতরে মনের বন্ধনে পথে যাত্রা নাও ঘটতে পারে। কর্মক্ষেত্রে অপরের ওপর আধিপত্য বিস্তারের মানসিকতা যদি বৃদ্ধি পেতে থাকে, তো আজই ত্যাগ করার উত্তম সময়। অর্থব্যয় প্রাপ্তির সমানুপাতিক।

কর্কট (জুন ২১ – জুলাই ২২): এমন কোনো বন্ধুকে আপনি ভুলে গেছেন, আপনার জীবনে যার অনেক বড় অবদান ছিল। আজ সে যখন আপনার সামনে এসে হাজির হবে এবং আপনার অকৃতজ্ঞতা দেখতে পাবে তখন প্রচণ্ড আহত হবে। আর এতে করে আপনারও ওপর ঘনাবে প্রাকৃতিক বিপদ। এটা এড়াতে পারেন, যদি দেখা হয়ে যাওয়ার আগেই তাকে মনে করতে পারেন এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হয়ে যাওয়ার আগেই। কর্মক্ষেত্রে আপনার সৎসিদ্ধান্ত প্রশংসিত হবে। অর্থযোগ উত্তম।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): প্রথমত আপনাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে, নিজেকে আজকে বেশ উদারপন্থী মনে হবে। এর ফলে বেশকিছু অর্থ আজ আপনার কাছ থেকে খোয়া যাবে। প্রায় ভুলতে বসেছেন এমন কোন কাজের কথা হুট করেই মনে পড়ে যাবে। দিকভ্রান্তের মতো আজ একদিক সেদিক করে বেড়াবেন। অবশ্যই যেটা ভ্রমণ নয়। প্রিয় মানুষটি আপনাকে আজ ভোগাবে।

কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): বাণিজ্যে আজ বিরাট লাভ। আত্মীয় স্বজনরা সব হুমড়ি খেয়ে পড়বে, আপনার সাফল্যে কারো কারো চোখে জ্বালা করবে তবুও থামা যাবে না। দিনের শেষ ভাগে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। হাটা পথ এড়িয়ে চলুন। পরিবারের সন্তান কতৃক সুখবর আসবে। গৃহ শিক্ষকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না আপনার, এইদিকে একটু খেয়াল রাখবেন।

তুলা (সেপ্টেম্বর ২৩ –অক্টোবর ২২): দুরন্ত সময় যাবে আজকে। বন্ধুদের সঙ্গে আজ বেশ আয়েশি ভঙ্গিমায় ঘুরে বেড়াবেন। অতিরিক্ত খাওয়ার জন্য শারীরিক কিছু সমস্যা তৈরি হবে। মস্তিকে হঠাৎ করেই আজ দুর্দান্ত সব কাজের পরিকল্পনা এসে যাবে, কিন্তু সাবধান কারো সঙ্গে সেটা নিয়ে কথা বলবেন না, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

বৃশ্চিক (অক্টোবর২৩ –নভেম্বর২১): শরিরে বল পাবেন আগের চেয়ে বেশি। আত্মীয় স্বজনদের মধ্যে অসুস্থতার পরিমান বেড়ে যাবে। বন্ধু শ্রেণীর কেউ আপনাকে আজ জ্ঞান দিতে আসবে। সহকর্মীদের সঙ্গে আজ বেশ আমুদে একটা দিন যাবে। নতুন চাকরী পেয়ে যাচ্ছেন যারা এতদিন ধরে একটা চাকরী খুঁজছেন। ভ্রমণে বেড়িয়ে পড়ুন ভ্রমনেই সুখ, ভ্রপমনেই শান্তি।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): সাধ এবং সাধ্য সবসময়ই আপনার চারপাশে মৌপক্ষীর মতো ঘুরঘুর করে। আজ অন্তত সাধের মূল্যদিন। নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনে নিতে পারেন। আর বাড়তি হিসেবে প্রসিদ্ধ কোনো খাবারের দোকানে যেতে পারেন কাছের কারো নিয়ে। অর্থকড়ি আশেপাশে ঝনঝনানি আওয়াজ দিতে পারে। অপেক্ষা করুন, জানেন তো সবুরে মেওয়া ফলে।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): মিষ্টি খেতে সবাই পছন্দ করে, কিন্তু আপনার জন্য আজ মিষ্টি খাওয়া দূষণীয়। দিনের মধ্যভাগে নিজেকে আবিষ্কার করবেন ফাঁকা মগজের মানুষ হিসেবে। পচণ্ড কাজের চাপেও নিজেকে মুক্ত অথবা বদ্ধ মনে হতে পারে। তবে সেটা যে কি তা বোঝার উপায় যেন বিলীন। নিজের ক্রত কর্মে প্রিয় জনের ঝাড়ি তোলা আছে বাক্সে, তা আজ পৃথিবীর মুখ দেখতে পারে। অর্থ আজ ব্যয় হবে, পাওনাটা হাতে পাওয়ার পর। দূরযাত্রা সফল হবে সুন্দর ভাবে।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): কথা দিয়ে কথা না রাখার জন্য আজো পস্তাবেন। শিক্ষা হতেও পারে আবার নাও পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ডোবাতে পারে আবার টেনেও তুলতে পারে। দিনের প্রতিটি ক্ষণ আপনার জন্য বিশেষভাবে মূল্যবান। কর্মক্ষেত্রে নতুন বন্ধু পেয়ে যাবেন। তবে সাবধান, অবশ্যই সহকর্মী সুলভ আচরণের বাইরে যাবেন না। ব্যবসায়ীদের আজ লেনদেন শুভ।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): মীন আজ অন্যের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে যাবে। এই নির্ভরশীলতা আপনার ব্যক্তিত্বের জন্য ক্ষতিকর হতে পারে। কাছের কোনো বন্ধুর আহ্বানে সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে হতে পারে। সময় ম্যানেজ করতে হবে কৌশলে। অফিসে আপনার অনুকরণ কারীরা বড় বেশি উত্যাক্ত করতে থাকবে। অর্থযোগ থাকবে উল্লেখ করার মতো। প্রশংসা আজ হঠাৎ করেই ঝরে পড়বে ফুলের মতো করো।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G