আজ কেমন যাবে: ৯ জুন
প্রতিক্ষণ ডেস্ক:
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং বেগুনি, হালকা সবুজ, গোলাপি। শুভ রত্ন গার্নেট, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব আমেরিকার রাজনীতিক রবার্ট ম্যাকনামারা, বিজ্ঞানী জর্জ স্টিভেনসন, রুশ সম্রাট প্রথম পিটার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন):
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। তীর্থভ্রমণ শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে অনুকূল সাড়া পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।























