ঢাকায় আসছেন ভারতীয় সেনা প্রধান
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সফরের পর এবার ঢাকায় আসছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল দলবীর সিং।
১৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)’র সবচেয়ে বড় ও আলঙ্করিক অনুষ্ঠান প্রেসিডেন্ট কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
মাত্র ক’দিন আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন ভারতের পধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। তার নেতৃত্বে ৮১ সদস্যবিশিষ্ট সফরকারী দলে ছিলেন ভারতের সিভিল পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৭২তম লং কোর্স এবং ৪৩তম স্পেশাল কোর্স-এর ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে প্রেসিডেন্ট কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কুচকাওয়াজ পরিদর্শন করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবীর সিং।
প্রতিক্ষণ/এডি/নূর/বাদল


















