মা হীন গ্রাম!

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

670f99c3b951b44f7291438715f392faপশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার একটি গ্রাম মা শূণ্য হয়ে পড়েছে। অর্থাৎ গ্রামটিতে সব শিশুর মায়েদের মৃত্যু হয়েছে। দেশটির জোইবলো গ্রামে এ ঘটনা ঘটেছে।

হয়েস্ট্রিট চাইল্ড নামে একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা টম ডেন্নাট জানান, ঘটনার শুরু হয়েছিল ইবোলায় আক্রান্ত গ্রামের এক সম্ভ্রান্ত নারীর অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে। প্রচলিত প্রথা অনুযায়ী ওই নারীর মৃতদেহ গোসলের পানি দিয়ে গ্রামের সব নারীরা গোসল করে। পরবর্তীতে তারা একের পর এক এবোলায় আক্রান্ত হয়ে পুরো গ্রামের তরুণীরা মরতে শুরু করে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসেব অনুযায়ী, ইবোলার কারণে গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ার ১০ হাজার শিশু তাদের মা কিংবা বাবাদের মধ্যে একজনকে হারিয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G