আজ কেমন যাবে: ১০ জুন
প্রতিক্ষণ ডেস্ক:
আজ কেমন যাবে আপনার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের জন্য আজ সুখবর আছে। আজ প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের জন্য সুখবর আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। আজ প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। বেকারদের আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের নতুন কাজের সন্ধান পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।
প্রতিক্ষণ/এডি/নূর























