সাংসদের অফিসে যুবলীগের হামলা

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

japaজাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার কার্যালয়ে হামলা ও দুই কর্মীকে কুপিয়েছে একদল দুর্বৃত্ত। জাপা’র অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামপুরের ইকোপার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা দুই জাপা কর্মীকে কুপিয়ে আহত করে। আহতরা হলেন সুমন (৩২) ও জুয়েল (৩৩)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবলার ব্যক্তিগত সহকারী সুজন অভিযোগ করেন, কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবের নেতৃত্বে যুবলীগের আলমগীর, নিজামুদ্দিন, ছাত্রলীগের মামুন, শুক্কুর, ইউসুফসহ অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের কর্মী হামলায় অংশ নেয়। এসময় তারা দুই রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G