আজ কেমন যাবে: ১১ জুন
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপনার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আত্মীয়দের অনুপ্রবেশে সংসারে অশান্তি বাড়বে। আজকের দিনে কিছুটা বকেয়া অর্থ হাতে পাবেন। প্রেমযোগে শুভভাব বজায় থাকবে। সম্ভাবনা আছে উপহার পাওয়ার।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে পদোন্নতির বিষয়ে সমস্যা বাড়তে পারে। শরীর নিয়ে সমস্যা থাকলে সেটি বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রটি শুভ। দাম্পত্য জীবনও মোটের উপর শান্তিপূর্ণ। ব্যবসার যায়গায় অজানা ক্ষেত্র থেকে সমস্যা হাজির হতে পারে।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং :
কোনো কাজ না হওয়ায় হতাশ হবেন না। বন্ধুর সক্রিয় সহায়তা কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। ব্যবসায় সাময়িক বাধা আসতে পারে। প্রেমযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে ফেললে সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার আর্থিক ও পারিবারিক সমস্যা সমাধান করবে আপনার কাছের কেউ। ঘরে-বাইরে শান্তি ফিরে আসবে। প্রেমের যোগ আছে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজকের দিনে ব্যবসায়িক সমস্যার সমাধান সূত্র বের হতে পারে। তবে কর্মক্ষেত্রে বাধা থাকবে। সামাজিক পরিস্থিতি অনেকটাই অনুকূল থাকবে। বেশি লাভের জন্য এগিয়ে গিয়ে হয়রানি হতে পারে। প্রেমযোগ মধ্যম।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ ভরসা করে নিকটাত্মীয়কে দায়িত্ব দিলে উপকার থেকে অপকার হবে। পরনির্ভরতায় আপনার কাজে সমস্যা দেখা দিতে পারে। প্রেম-দাম্পত্য যোগ শুভ। আর্থিকযোগে কিছুটা বাধা দেখা যাচ্ছে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
খাদ্যে ভেজালজনিত শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের শারীরিক কারণে খরচ বাড়তে পারে। কোনো ব্যক্তির খারাপ আচরণের প্রতিবাদ করতে গিয়ে বড় ঝামেলায় জড়াতে পারেন। প্রেমযোগ শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কাজের মধ্যে অধৈর্য হয়ে পড়তে পারেন। মানসিক শক্তির জোরে প্রতিকূলতা ঠেকিয়ে অগ্রগতি বজায় থাকবে। অর্থনৈতিক দিকে কিছু বাধা রয়েছে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসা বৃদ্ধির পরিকল্পনায় বাধা আসতে পারে। স্থিরভাবে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করুন। মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। অর্থনৈতিক দিকে সমস্যা প্রকট নয়। প্রেমযোগ আছে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পাওয়া অর্থ নিয়ে হয়রানির যোগ আছে। প্রভাবশালী ব্যক্তির পরামর্শে সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের যোগ আছে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সঠিক সমন্বয়ের অভাব আপনার কাজের পরিবেশ নষ্ট করতে পারে। চক্রান্তকারীরা ক্ষতি করতে পারবে না। প্রেমের ক্ষেত্রে শুভযোগ আছে। আর্থিক বাধা নেই।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামান্য কারণে রাগ, হতাশা থেকে কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে। অন্যের সাহায্য নেওয়া থেকে দূরে থাকুন। প্রেমযোগ আছে। অর্থযোগ মধ্যম।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর


















