মনপুরায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩০

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

নিখোঁজ প্রচন্ড ঝড়ো বাতাস আর প্রবল ঢেউয়ে জেলার মনপুরার মেঘনা নদীতে সকাল সাড়ে ১১টার দিকে ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবেছে।

স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ৩০ যাত্রীকে উদ্ধার করেছে। এখনও ট্রলারে থাকা ৩০ যাত্রী নিখোঁজ রয়েছেন। উপজেলার কলাতলি থেকে হাজিরহাট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার জানান, মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলেরা কয়েকজন যাত্রীকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে ৩০ জন।

তিনি আরও জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা রওনা হয়েছেন।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G