লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ৯:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

shekh hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে।

লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে সীমান্ত চুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য লন্ডনে প্রবাসী বাংলাদেশীরা তাকে সংবর্ধনা দেবেন।

এছাড়াও টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ ব্রিটিশ পার্লামেন্টে নব নির্বাচিত তিন বাঙালি এমপির সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৮ জুন সিলেট হয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G