রাষ্ট্রদ্রোহ মামলায় ইটিভি চেয়ারম্যান আবদুস সালাম ৫ দিনের রিমান্ডে

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ
item-thumbnail

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তেজগাঁও থানার পরিদর্শক মশিউর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন।পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম ওয়েজ করুনি খান চৌধুরী রবিবার বিকেলে এ আদেশ দেন।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি গভীর রাতে লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। ‘ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল’-এ অভিযোগে ৮ জানুয়ারি পেনাল কোডের ১২৪ (এ) ধারায় মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

মামলায় বিএপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে আসামী করা হয়।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G