জুতার কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ ৩

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ognikandoরাজধানীর পুরান ঢাকার বংশালের শিক্কাটুলি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকান্ডে ৩জন দগ্ধ হয়েছেন।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার শ্রমিক সালাউদ্দিন (৫৫), নাজিমউদ্দিন (১৬) ও পান্টি (১৮)।

ঘটনার পরপরই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা জানিয়েছেন, আগুনে সালাউদ্দিনের শরীরের ১৪%, নাজিমের ৩%, এবং পান্টির ৫% পুড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি আহত শ্রমিকরা।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G