যেসব পোশাক গরমে বেশি মানায়

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষন ডট কম:

Summer-comfortable-clothআমরা নিজেদের সৌন্দর্য বাড়াতে রঙের, নানা ডিজাইনের পোশাক পরি। সেগুলো কখনও হয় ফ্যাশনেবল আবার কখনো নিজস্ব স্টাইলের। কিন্তু যেরকম কাপড়ই পরি না কেন আমাদের আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রাখতে হবে। গরমকালে স্বাভাবিকভাবেই সূর্যের আলো বেশি থাকায় সবকিছু উজ্জ্বল দেখায়। তাই এসময় একটু উজ্জ্বল রঙের কাপড় পরলে আপনাকে ভালো দেখাবে। উজ্জ্বল রঙগগুলো সূর্যের আলোতে প্রতিফলিত হবে, যা অনেক সুন্দর দেখাবে।

আর যদি ভুল করে গরমকালে ভুল রঙের কাপড় যেমন কালো, গাঢ় নীল, গাঢ় বেগুনি, গাঢ় সবুজ ইত্যাদি গাঢ় রঙের কাপড় পরেন তাহলে তা সূর্যের আলোকে শুষে নেবে যা মোটেও ভালো দেখাবে না। সুতরাং, এই গরমেও সতেজ ও সুন্দর দেখাতে হলে অবশ্যই সঠিক রঙ নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে।
যে রঙগুলো পরলে গরম কালে ভালো দেখাবে সেগুলো হলঃ-

হলুদঃ

হলুদ মানেই সূর্যের আলোর রঙ। হলুদ এমন একটি রঙ যা সবচেয়ে বেশি প্রতিফলিত হয় চারপাশে। হলুদ রঙ প্রকাশ করে আনন্দ, খুশি, শক্তি, আশা, বন্ধুত্ব, উত্তেজনা। গরমকালে হলুদ রঙ পরেই দেখুন, আপনাকে আর সবার চেয়ে বেশি প্রাণবন্ত দেখাবে।

সাদাঃ

সাদা প্রকাশ করে শুভ্রতা, নতুনত্ব, শান্তি, মৈত্রী, পবিত্রতা, আলো। এ রঙে আপনাকে লাগবে আরো সতেজ ও শুদ্ধ।

উজ্জ্বল সবুজঃ

উজ্জ্বল সবুজ প্রতিফলিত হয়ে চারপাশে ছড়াবে। সবাই জানে সবুজ মানেই সজীবতা, সতেজতা, প্রাণ, জীবন। উজ্জ্বল সবুজ রঙের কাপড়ে আপনাকে এই অতিরিক্ত গরমেও সতেজ লাগবে।

গোলাপিঃ

গোলাপি একটি মিষ্টি উজ্জ্বল রঙ। গোলাপি প্রকাশ করে ভালোবাসা, নতুনত্ব, সুস্বাস্থ্য, জীবন ইত্যাদি। গোলাপি রঙ আপনার আশেপাশে একটি ইতিবাচক আবেশ তৈরি করবে আর আপনাকে আরও সুন্দর করে তুলবে।

আকাশিঃ

আকাশি এমন একটি উজ্জ্বল রঙ যা রৌদ্রজ্জ্বল আকাশের রঙকেই প্রকাশ করে। এই গরমে আকাশির সাথে আর কোন রঙের তুলনাই হয় না! আকাশি প্রকাশ করে পবিত্রতা, বিশ্বাস, সততা। গরমের এই তপ্ত সময়ে আকাশি হতে পারে একটি প্রশংসনীয় পছন্দ।

কমলাঃ

কমলা আর একটি উজ্জ্বল রঙ যা গরমকালে খুবই আকর্ষণীয় লাগবে। কমলা, লাল এবং হলুদের সংমিশ্রণ বলে এতে রয়েছে লালের মত উত্তেজনা, আবেগ, শক্তি আর হলুদের মত আনন্দ, আশা, আলো। কমলা রঙে এ সময়ে আপনাকে যেমন মিষ্টি লাগবে তেমনি রঙটিও ফুটে উঠবে চমৎকার ভাবে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G